Header Ads Widget

Responsive Advertisement

পাগল আর আপনার মধ্যে পার্থক্য কোথায়?

 


পাগল আর আপনার মধ্যে পার্থক্য কী- এই প্রশ্নের খুব সহজ উত্তর দিয়েছিলেন সালভাদর দালি, যিনি তার চিত্রকলার জন্য খ্যাতিমান। বিখ্যাত এই স্প্যানিশ শিল্পী নিউইয়র্কে এক আলোচনায় বলেছিলেন, ‘আমার এবং একজন পাগলের মধ্যে একমাত্র পার্থক্য হলো, আমি পাগল নই।’

‘পাগল’ বিষয়ের অবতারণা হয়েছিল সম্ভবত দালির ‘উদ্ভট’ শিল্পকর্ম, সাজসজ্জা ও জীবনযাপনের কারণে।

‘দ্য পারসিসটেন্স অব মোমোরি’ নামের চিত্রকর্মটি দালি এঁকেছিলেন ১৯৩১ সালে। সমালোচকেরা একমত যে, এটিই তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ। গাছের ডাল থেকে ঝুলছে একটি ঘড়ি। যেমন করে লোকে তারে কাপড় শুকাতে দেয়, অনেকটা তেমন। পাশে আরও কয়েকটি ঘড়ি পড়ে আছে। একটি ঘড়ির মধ্যে কতগুলো কালো পিঁপড়া সময় খেয়ে ফেলছে। আরেকটি ঘড়ির ভেতরে বসেছে মাছি। একটুকরা পনিরের গলতে থাকার এক দৃশ্যে থেকে দালি এই ছবির প্রেরণা পেয়েছিলেন। এই চিত্রকর্মকে পরাবাস্তব চিত্রকলার সার্থক একটি উপস্থাপনা বলে সমালোচকেরা মেনেছেন

সালভাদর দালি প্রথম দিকে ইমপ্রেশনিজম ও রেনেসাঁ যুগের শিল্পধারায় প্রভাবিত ছিলেন। পরে ফ্রান্সে যাওয়ার পর তিনি পরাবাস্তববাদী শিল্পীদের দলে যোগ দেন।  বিপুল বহুমুখী প্রতিভাবান শিল্পী সালভাদর ডালি চিত্রকলা ছাড়াও ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন করেছেন। রচনা করেছেন আত্মজীবনী, উপন্যাস, প্রবন্ধ, শিল্প-সমালোচনা, অপেরা, চলচ্চিত্রের চিত্রনাট্য।

Post a Comment

0 Comments